২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়দিনের সফরে লন্ডন গেলেন স্পিকার

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) আয়োজনে ‘কমনওয়েলথ ডে’র অনুষ্ঠানে যোগ দিতে ছয়দিনের সফরে লন্ডন গেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 04:31 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, রোববার সিপিএ চেয়ারপারসন শিরীন শারমিন লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।

সিপিএর এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।

এবারের কমনওয়েলথ ডে’র মূল প্রতিপাদ্য ‘আ পিস বিল্ডিং কমনওয়েলথ’।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ ডে’র উদ্বোধন, শান্তিময় কমনওয়েলথ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক সেশন, গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া ছাড়াও  অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করবেন।

আগামী ১৫ মার্চ স্পিকার সিপিএর স্কটল্যান্ড শাখাও পরিদর্শন করবেন।

সফরশেষে আগামী ১৭ মার্চ স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।