২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে ফেলে রাখা বগিতে আগুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভিতরে দীর্ঘ দিন ফেলে রাখা একটি বগি আগুনে পুড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2017, 07:16 PM

Updated : 19 Aug 2022, 03:51 PM

রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান।

আগুনে বগির কিছু অংশ পুড়ে গেছে। তবে এতে কেউ দগ্ধ হয়নি বলে কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমলাপুর ফুটওভার ব্রিজের নিচে দীর্ঘদিন পড়ে রয়েছে বগিটি।

ফুটওভার ব্রিজ থেকে কেউ সিগারেটের জ্বলন্ত অংশ ওই বগির ওপর ফেলায় আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে।