২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে স’ মিলে অগ্নিকাণ্ড

রাজধানীর খিলগাঁও এলাকায় বিদ্যুৎ অফিসের পেছনে ব্যক্তি মালিকানাধীন একটি স’ মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2017, 09:24 PM

Updated : 19 Aug 2022, 03:50 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান।

তিনি বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে অগ্নিনির্বাপনের কাজ শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহমুদুল।