২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগমা হুদার বিরুদ্ধে দুদকের কার্যক্রম চলবে

সম্পদের হিসাব চেয়ে ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে দুর্নীতি দমন কমিশন-দুদকের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 03:15 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। সিগমা হুদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, “নোটিশের বৈধতা নিয়ে করা রিটে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাই কোর্ট। এর ফলে তার বিরুদ্ধে যে নোটিস দেওয়া হয়েছিল, সেই নোটিসের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।”

২০০৯ সালের ১২ জানুয়ারি সম্পদের হিসাব চেয়ে সিগমা হুদাকে নোটিশ দেয় দুদক।

পরে ওই নোটিশ চ্যালেঞ্জ করে সিগমা হুদা হাই কোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে ওই বছর ২৭ জানুয়ারি হাই কোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করে।

গত বছরের ১৪ অগাস্ট এ রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়।

পুরনো খবর:

সম্পদের নোটিস: সিগমা হুদার রিট আবেদনে রায় ৩০ অগাস্ট