২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারিধারায় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বারিধারায় দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 11:59 AM

Updated : 19 Aug 2022, 03:44 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় বারিধারার ১৩ নম্বর সড়কে দেয়াল ধসের এ ঘটনা ঘটে।

“একটি খালি জায়গার চারদিকে ঘেরা দেয়ালের একাংশ ধসে পড়লে ঘটনাস্থলেই একজন মারা যান।”

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-ঠিকানা তিনি জানাতে পারেননি।