রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল আবুল বেলাল মোহাম্মদ শফিউল হক।
মঙ্গলবার বিকালে সেনাপ্রধান বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় সেনাপ্রধান রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর উন্নয়নসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।”
সেনাপ্রধান এসময় আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) ‘দ্বিতীয় কোর পুনর্মিলনী’ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদেকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি সেনাবাহিনীর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।”
