২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসন সাংবাদিকতায় পুরস্কার দেবে ব্র্যাক

অভিবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে রেডিও, টেলিভিশন ও পত্রিকায় প্রকাশিত সংবাদের ওপর পুরস্কারের জন্য আবেদন চেয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 06:31 PM

Updated : 19 Aug 2022, 03:42 PM

ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিবাসন নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে স্বীকৃতি জানাতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০১৫ সালে অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড চালু করে।

এরই ধারবাহিকতায় এবছরও অভিবাসন বিষয়ে দেশের যেসব সাংবাদিক লেখালেখি করছেন তাদের অবদানের স্বীকৃতি জানাতে ব্র্যাক ‘অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আবেদনের নিয়ম

ব্র্যাকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রিন্ট, টেলিভিশন, রেডিও, অনলাইন, লোকাল মিডিয়া ক্যাটাগরিতে এবারের পুরস্কার দেওয়া হবে।

২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে পত্রিকা, বেতার, টেলিভিশন অথবা অনলাইন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বিপরীতে বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। ১০ ফেব্রুয়ারি ২০১৭ সালের বিকাল ৫টার মধ্যে আবেদন করতে হবে।

একটির বেশি বিভাগে বা ক্যাটাগরিতে আবেদন করা যাবে। এক কপি পাসপোর্ট সাইজের ছবি, তিনশ শব্দের জীবনবৃত্তান্ত, প্রকাশিত প্রতিবেদন, যেখানে ছাপা হয়েছে তার বিবরণ দিতে হবে।

অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ব্র্যাক সেন্টার, ৭৫ মহাখালী (১২ তলা), ঢাকা এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে।