২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ‘জামায়াত-শিবিরের’ ২৮ নারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে ২৮ নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত বলে পুলিশের ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 02:44 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (তেজগাঁও) বিপ্লব কুমার সরকার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তারা ওই বাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।”

গ্রেপ্তার সবাই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত বলে জানালেও তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।