২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 06:06 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বৃহস্পতিবার বিকালে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যায়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি জরুরি অবস্থায় রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা কার্যক্রমের গুণগত মান বাড়ানোর আহ্বান জানান।”

“রাষ্ট্রপতি বলেন, দুর্যোগকালীন মানবিক সহায়তা দেওয়ার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী একটি অন্যতম প্রতিষ্ঠান। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দেশের আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখছে।”

দেশের সামগ্রিক উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানে রেড ক্রিসেন্ট সোসাইটিকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি।

প্রতিনিধি দল এসময় তাদের সংসগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে এবং তার সার্বিক সহযোগিতা চয়।

রাষ্ট্রপতি প্রতিনিধি দলকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন বলে জানান প্রেস সচিব।