২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্পাহানি চেয়ারম্যান মির্জা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইস্পাহানি গ্রুপের চেয়ারম‌্যান মির্জা আলী বেহরুজ ইস্পাহানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2017, 04:37 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

সোমবার ভোর সাড়ে ৫টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী বেহরুজ ইস্পাহানি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মির্জা আলী বেহরুজ ইস্পাহানীর মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

সোমবার আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদ ও মাগরেবের পর পুরান ঢাকার হোসাইনি দালানে আলী বেহরুজ ইস্পাহানির জানাজা হবে।

দেশের অন্যতম পুরনো পুঁজিপতি পরিবার ইস্পাহানি পরিবারের উত্তরসূরী আলী বেহরুজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ও মাইডাসের পরিচালক ছিলেন।

চা, টেক্সটাইল, খাদ্য, পাট, শিপিংসহ বিভিন্ন খাতে প্রায় দুইশ বছর ধরে ব‌্যবসা চালিয়ে আসা এম এম ইস্পাহানি গ্রুপ ফাইন‌্যান্সিয়াল এক্সপ্রেসেরও অংশীদার।