২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাবেক প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 09:04 PM

Updated : 19 Aug 2022, 03:30 PM

এক শোকবার্তায় রাষ্ট্রপতি রুহুল আমিনের বিদেহী আত্মার মাগফিরাত করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন।

দেশের ষোড়শ প্রধান বিচারপতি হিসেবে ২০০৮ সালের ১ জুন দায়িত্ব নেন রুহুল আমিন, অবসরে যান ২০০৯ সালের ২২ ডিসেম্বর।

যে সময়টিতে বিচারপতি রুহুল আমিন দেশের সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দেন, তখন রাষ্ট্রক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার। 

পুরনো খবর:

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই