‘কিশোর কানেক্টে’ যুক্ত হল বিশ্বসাহিত্য কেন্দ্র ও সিএফএস
শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ‘কিশোর কানেক্ট’ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও চিলড্রেন ফিল্ম সোসাইটি (সিএফএস)।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে এ দুই প্রতিষ্ঠানের সঙ্গে এটুআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও চিলড্রেন ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোর্শেদ মুন্নী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
আসছে ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের জন্য কানেক্ট.বাংলা প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে চালু হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
