২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে এসিডে ঝলসে দেওয়া হল গৃহবধূকে

রাজধানীর মোহাম্মদপুরে এক গৃহবধূর পায়ে এসিড ঢেলে ঝলসে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 09:54 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বাড়ি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার রহিমার (৩০) ওপর এ হামলা হয় বলে স্বজনদের অভিযোগ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রহিমাকে হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। তার বাঁ পায়ের ২ শতাংশ এসিডে ঝলসে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রহিমার স্বজনদের বরাত দিযে বাচ্চু মিয়া বলেন, “বাড়ি নিয়ে বিরোধের জের ধরে মোহাম্মদপুরের শেরশাহসূরি রোডের ৪২ নম্বর বাসার বাসিন্দা মিঠু, রুহুল আমিন, হ্যাপি ও লিপি সকাল ১১টার দিকে রহিমাকে ধরে নিয়ে বাম পায়ে এসিড ঢেলে দেন।”

রহিমার স্বামীর নাম ওসমান গনি। তারা ওই এলাকার বাসিন্দা।