২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নিরাপত্তাকর্মীসহ দুজনকে হত্যা

পুরনো বছরের বিদায় ও নতুন বছরের শুরুতে রাজধানীতে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ দুজনকে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 07:15 PM

Updated : 11 Apr 2022, 10:43 PM

এরা হলেন- তুরাগ এলাকার ‘ম্যাক্সকো’ নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী মো. সাহাবুদ্দিন (৩৫) ও মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকার মো. আসিফ(১৮)।

তুরাগ থানার এসআই মো. নুর আলম জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে তালতলা ভাটুলিয়া খেয়াঘাট এলাকায় একটি টিনশেড ঘর থেকে সাহাবু্দ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তার গ্রামের বাড়ি শরীয়তপুরের শখীপুরে। ওই টিনশেড ঘরটিও ওই প্রতিষ্ঠানের।

“রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”

এর আগে শনিবার রাত দেড়টার দিকে আফিফকে সোহরাওয়ার্দী হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মোহাম্মদপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের পাশে রাস্তায় সামশের ও রুবেল নামে দুজন ঝগড়া করছিল। এসময় আসিফ এগিয়ে এলে সামশের তাকে ছুরি মেরে পালিয়ে যায়।”

আফিফ জেনেভা ক্যাম্পের ৮ নম্বর সেক্টরের এইচ ব্লকে থাকতেন বলে এসআই প্রদীপ জানান।

ময়নাতদন্তের জন্য দুটি মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে।