২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দগ্ধ নারীর মৃত্যু

ঢাকার ধানমণ্ডিতে একটি ফ্ল্যাটে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ এক নারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 01:23 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

মাহাফুজা সুলতানা নামে ৪৫ বছর বয়সী ওই নারীর শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানান।

মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাত ১১টার দিকে মাহফুজার মৃত‌্যু হয়।

মাহফুজার স্বামী মোশারফের বরাত দিয়ে এসআই বাচ্চু জানান, ওই দম্পতির বাসা ঢাকার মালিবাগে।

দুই দিন আগে ধানমণ্ডি ২৭ নম্বরে বোনের বাসায় বেড়াতে গিয়ে বৃহস্পতিবার সকালে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময় তার শরীরে আগুন লেগে যায়।

শীতের দিন জানালা পুরোপুরি খোলা না থাকায় চুলার লাইনের ছিদ্র থেকে গ‌্যাস জমে গিয়েছিল বলে ওই পরিবারের ধারণা।