সেনা ও নৌ বাহিনীতে অনারারি কমিশন পেলেন ৭৮ জন
বিজয় দিবস উপলক্ষে সেনা ও নৌ বাহিনীর ৭৮ জনকে অনারারি কমিশন দিয়েছে সরকার।
সেনাবাহিনীতে অনারারি লেফটেন্যান্ট থেকে ২১ জনকে অনারারি ক্যাপ্টেন এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে ৪১ জনকে অনারারি লেফটেন্যান্ট করা হয়েছে।
আর নৌবাহিনীতে মাস্টার চিফ পেটি অফিসার থেকে ১৬ জনকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে পদোন্নতি দিয়ে অনারারি কমিশন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনারারি কমিশন দেওয়ার তথ্য জানিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের পদোন্নতি ১৬ ডিসেম্বর কার্যকর হবে।
অনারারি ক্যাপ্টেন হলেন যারা
মো. ফরহাদ হোসেন শিকদার, মো. জমশেদ, মো. আব্দুল জব্বার, মো. আব্দুল মান্নান, মো. আকমল হোসেন, মো. আব্দুল গাফফার, মো. আরিফ হোসেন মোল্লা, মো. নজমুল হক, মো. আব্দুল রহিম, মো. আব্দুল মান্নান হাওলাদার, মো. শওকত আলী, মো. কাওছার আলী, মো. আব্দুল জব্বার, মো. কোহিনুর রহমান, মো. আ. জব্বার, মো. মতিয়ার রহমান, মো. ফজলুল হক, সৈয়দ মাহাবুবর রহমান, মো. আমির হামজা, মো. হাবিবুর রহমান এবং মো. আফতাব উদ্দিন ভূঁইয়া।
অনারারি লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন যারা
মো. জালাল উদ্দিন, মো. শাহজাহান আলী বসুনিয়া, মো. আ. বারেক হাওলাদার, মো. নজরুল ইসলাম, মো. নূরুজ্জামান সেখ, জালাল আহমেদ, মো. এলাহী বক্স, মো. আব্দুর রশীদ সরকার, মো. সাইজ উদ্দীন, মো. সামছুল আলম, মো. জাহাংগীর হোসেন, নজমুল হুসাইন মাহমুদ, মো. বাবুল আক্তার, মো. আবু বকর সিদ্দিকী, মো. বশিরুল আলম, মো. মাহবুবুল হক, মু. ইউনুছ আলী, মো. হুমায়ুন কবির, মো. আবদুল বাতেন, মো. আবুল কালাম আজাদ, মো. মোকলেছার রহমান, মোহা. শামসুজ্জোহা খান, মো. আনোয়ার হুসেন, আব্দুল কাদির, মো. মমিনুল হক, মো. সালামত উল্লাহ, মো. ময়েজ উদ্দিন, মো. নুরুল ইসলাম, আব্দুল হক, মো. আবুল হাসেম, মোহা. আবদুর রহমান, মো. জহুরুল ইসলাম, মো. কেতাবুর রহমান, মো. নাছির উদ্দিন খাঁন, মো. আখরুজ্জামান, মো. দারাজুল ইসলাম, এস এম আতিকুর রহমান, মো. আমজাদ হোসেন, মো. আবদুল কবির, মো. আব্দুল মান্নান এবং মো. পানা উল্লাহ।
অনারারি সাব-লেফটেন্যান্ট হয়েছেন যারা
এম এ রহমত আলী, মোহাম্মদ জাফর আলম চৌধুরী, মোহাম্মদ আবদুল মোতালেব চৌধুরী, মোহাম্মদ সাহাব উদ্দিন, এ কে এম হাবিবুল্যাহ, মো. নজীর আহমেদ, গোবিন্দ কুমার রায়, সুনীল কান্তি ধর, এ কে এম সাহিনুল আশরাফ, মোহাম্মদ নাদের হোসেন, মো. রুহুল আমিন, মো. শমশের আলী এমসিপিও, সৈয়দ শফিউর রহমান, মোহাম্মদ মজিবুর রহমান, মো. সাদিকুল আলম এবং মো. গোলাম মোস্তফা।
