২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহানপুরে বস্তিতে আগুনে পুড়ে যুবক নিহত

রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে বস্তিতে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 05:32 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

নিহত শিপন (২৮) নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বাসিন্দা বলে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মাবুদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার ভোররাতে শাহজাহানপুর ফ্লাইওভার সংলগ্ন রেলওয়ে বস্তির একটি ঘরে আগুন লাগে।

“শিপন নামের ওই যুবক সেখানে শুয়ে ছিল। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক জানান, শনিবার ভোররাত ৩টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেলে খিলগাঁওয়ের দুটি ইউনিট রাত ৪টা ২০ মিনিটে আগুন নেভায়।

তিনি বলেন, “আগুনে বস্তির দুটো ঘর পুড়ে গেছে। শিপন নামের একজন মারা গেছেন।”

আগুনে আলম ফার্নিচারের আসবাবপত্র পুড়ে গেছে বলেও জানান তিনি।