সেনাবাহিনীর অকেজো গোলাবারুদ ধ্বংস হবে শ্রীপুরে
গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় ২৯ নভেম্বর থেকে অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য ধ্বংসের কাজ শুরু হবে।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শ্রীপুর থানার বারতোপা গ্রামের সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো (সিএসি) গ্রাউন্ডে ২৯ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সিএসি কর্তৃক অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে।
প্রতিদিন সকাল ৭টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কাজ চলবে।
এজন্য ‘ডেমোলিশন গ্রাউন্ড’র চারপাশের ৪ কিলোমিটারের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণির চলাচল বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
