সরকারি হলো নাচোল ডিগ্রি কলেজ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ‘নাচোল ডিগ্রি কলেজ’ জাতীয়করণ করা হয়েছে।
গত ৬ নভেম্বর থেকে জাতীয়করণের এই আদেশ কার্যকর হবে বলে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব নাছিমা খানমের স্বাক্ষরে ওই প্রজ্ঞাপনে বলা হয়, এই কলেজের শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।
