২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলে প্রতারণা, ঢাকায় ৪ নাইজেরীয় গ্রেপ্তার

মোবাইল ফোনে লটারির লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে ঢাকায় চার নাইজেরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 02:04 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

র‌্যাবের লেফটেন‌্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তরার ৬ নম্বর ও ১১ নম্বর সেক্টর থেকে রোববার রাতে ওই চারজনকে গ্রেপ্তার করেন তারা্

র‌্যাব বলছে, এই চক্রটি মোবাইল ফোনে লটারি বা বিভিন্ন পুরস্কার জেতার ভুয়া খবর দিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল।

গ্রেপ্তার চারজনের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন, সিম ও ল্যাপটপ জব্দ করা হয়েছে বলে কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান।