ঢাকায় সিআইডি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর পল্লবীর বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত এক উপ পরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত এসআই হাসনাইন রব্বানীর (৪০) গ্রামের বাড়ি যশোরে। ঢাকায় মিরপুর ১১ নম্বর সেক্টরের পল্লবীর এক বাসায় তিনি একাই থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
পল্লবী থানার ওসি মো. দাদন ফকির বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পল্লবীর নান্নু মার্কেট সংলগ্ন একটি বাসার চতুর্থ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
“নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।”
পল্লবীর নান্নু মার্কেট, টিনশেড এই মার্কেটের পাশের একটি ভবনে থাকতেন সিআইডির এসআই হাসনাইন রব্বানী। ছবি: গুগল স্ট্রিট ভিউ থেকে
