২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

প্রথমবারের মতো ইংল‌্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 02:54 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে মন্ত্রিসভা অভিনন্দন জানিয়েছে।”

দুই ম‌্যাচের টেস্ট সিরিজের শেষটিতে রোববার মিরপুরে ১০৮ রানে ইংল্যান্ডকে হারায় স্বাগতিকরা। ইংলিশরা চট্টগ্রামে প্রথম টেস্ট জেতায় সিরিজ ড্র হয়েছে।

চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ২২ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড।

পুরনো খবর:

দুর্দান্ত বাংলাদেশ, অসাধারণ জয়