সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগে প্রিলির ফল প্রকাশ
সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
লিখিত পরীক্ষার জন্য এক হাজার ২৪১ জন উত্তীর্ণ হয়েছেন বলে সোমবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগে গত ২৯ এপ্রিল ঢাকায় প্রিলিমিনারি পরীক্ষা হয়।
সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা হিসেবে ১৪৪ জনকে নিয়োগ দিতে গত বছরের ২৯ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদটি দ্বিতীয় শ্রেণির হওয়ায় এদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়। বিসিএসসহ প্রথম শ্রেণির কর্মকর্তাদের নিয়োগও পিএসসির মাধ্যমে দেয় সরকার।
