২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ব্যাংকার-একাডেমিকদের আন্তর্জাতিক সম্মেলন শুরু রোববার

ব্যাংকার্স ও একাডেমিকদের নিয়ে রোববার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 11:20 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

রোববার সকালে ঢাকার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ব্যাংকার্স অ্যান্ড একাডেমিক ২০১৬’ শিরোনামে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ১০টার পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির এই সম্মেলনের উদ্বোধন করবেন।

এরপর বিভিন্ন ক্ষেত্রের ৫০টির মতো গবেষণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

এরপর দিনব্যাপী কয়েকটি পর্বে আলোচনা ও গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

আয়োজকরা বলছেন, ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েট প্রফেসর স্টিফেন বয়েল এই আয়োজনে অংশ নেবেন।

দ্বিতীয় দিনে ‘উচ্চমানের পেশাদার ওয়ার্কশপ’ হবে, যেখানে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা পেপার উপস্থাপন করবেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস অ্যান্ড সোশাল সায়েন্সেস, টেনেসি স্টেট ইউনিভার্সিটির জার্নাল অব ডেভেলপিং এরিয়াজ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।