২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 10:18 AM

Updated : 12 Apr 2022, 02:54 AM

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে তারা কমনওয়েলথের সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তারা চরমপন্থা নির্মূলের উপায়, নারী ও মেয়েদের ক্ষমতা বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে আলোচনা করেন।

কমনওয়েলথভুক্ত দেশগুলোতে বাণিজ্য, সুশাসন, আইনের শাসন এবং ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করাসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলনের একগুচ্ছ পদ্ধতি প্রবর্তনে তারা একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমনওয়েলথ মহাসচিব বলেন, “মুক্ত ও গণতান্ত্রিক এক জাতি-পরিবার গঠনে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে একে অন্যের প্রতি নজর দিতে হবে। শেখ হাসিনার ভাবনা ও আমাদের সবাইকে সাহায্যের বিষয়ে তার প্রতিশ্রুতিতে আমি আনন্দিত।”