২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ-মতামত জানাতে পুলিশের ওয়েবসাইটে নতুন লিংক

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ‘ওপিনিয়ন অর কমপ্লেইন্ট’ (Opinion or Complaint) নামে নতুন লিংক সংযোজন করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 07:04 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

জাতীয় শুদ্ধাচার কৌশলের আলোকে পুলিশের সেবা প্রাপ্তিতে যে কোনো মতামত অথবা অভিযোগ অনলাইনে জানাতে এই উদ্যোগ বলে শনিবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই লিংকটি উদ্বোধন করেন।

তিনি বলেন, “এই অনলাইনে মতামত অথবা পুলিশ সংক্রান্ত অভিযোগ প্রেরণ বাংলাদেশ পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আরও একটা গণমুখী পদক্ষেপ।”

তিনি আশা করছেন, গঠনমূলক মতামত অথবা অভিযোগ পুলিশ সম্পর্কে জনগণকে আরও আস্থাশীল করে তুলবে এবং পুলিশ সেবা প্রদানে আরও বেশি দায়িত্বশীল হবে।