২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবনে ঈদের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী

ঈদুল আযহা উপলক্ষে নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 06:09 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে শুভেচ্ছা জানানো শুরু হবে বলে তার প্রেস সচিব ইহ্সানুল করিম জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এর পর বিচারপতি ও বিদেশী কূটনীতিকদের ঈদের শুভেচ্ছা জানাবেন তিনি।