২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচি অনুযায়ী পরীক্ষা নেবে ব্রিটিশ কাউন্সিল

বাংলাদেশে সাময়িকভাবে অফিস বন্ধ থাকলেও ব্রিটিশ কাউন্সিল নির্ধারিত সূচি অনুযায়ী ‘ও’ এবং ‘এ’ লেভেল শিক্ষার্থী এবং আইইএলটিএস প্রার্থীদের পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 09:59 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, অফিস বন্ধ থাকলেও তাদের কার্যক্রম চলছে এবং বাংলাদেশের সব জায়গায় সব ধরনের কার্যক্রম ও সেবা অব‌্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

‘যতো শিগগির সম্ভব’ ফের অফিস চালু এবং পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর গত ২৭ জুলাই বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের অফিস সাময়িকভাবে বন্ধের ঘোষণা আসে। নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য এই সিদ্ধান্ত বলে জানায় তারা।

বাংলাদেশে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’এবং ‘এ’লেভেল পরীক্ষা ব্রিটিশ কাউন্সিলের ব্যবস্থাপনাতেই হয়।

ব্রিটিশ কাউন্সিলের অফিস সাময়িক বন্ধ থাকা অবস্থায় ই মেইলের মাধ্যমে কাস্টমার কেয়ারে (bd.enquiries@britishcouncil.org) যোগাযোগ করা যাবে।

পুরনো খবর:

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল ‘সাময়িক বন্ধ’