২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 05:09 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

গুলশান হামলার একমাসপূর্তিতে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে দেশব্যাপী মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বাহাদুর শাহ পার্ক ও আদালত এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।

মানবন্ধনে অংশ নেয় পোগোজ স্কুলসহ পুরান ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে জঙ্গিবাদ বিতর্কে ভোগান্তি পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর শিক্ষার্থীরা।

উপাচার্য মীজানুর রহমান পুরান ঢাকাবাসীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আমাদের শিক্ষার্থীদের বাসাবাড়ি থেকে বিতাড়িত করবেন না। কারও কোনো সমস্যা দেখা দিলে আমাদের প্রক্টরিয়াল বডিকে অবহিত করুন।”

তিনি আরও বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। জঙ্গিরা এ সমাজ, সংস্কৃতিকে প্রভাবিত করতে পারবে না।

মানববন্ধন ও শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।