জঙ্গি হুমকি ঠেকাতে দিল্লিতে বৈঠক বসছেন কামাল-রাজনাথ
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের উত্থানের হুমকি আসার প্রেক্ষাপটে ঠেকাতে কৌশল নির্ধারণে আলোচনা করবে প্রতিবেশী বাংলাদেশ ও ভারত।
বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের চতুর্থ বৈঠকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলাসহ তাদের মোকাবেলার বিষয়ে এ আলোচনা হবে ভারত সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়সহ একটি প্রতিনিধিদলের সঙ্গে ওই বৈঠকে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
A black flag with the Kalima written on it in Arabic was found in a den of 'militants' in Dhaka. Middle East-based radical group Islamic State uses similar flag. Photo: DMP.
ভারত প্রতিনিধি দলের দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিএসএফ, মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এবং কোস্ট গার্ডসহ অনেকের থাকার কথা রয়েছে।
আর সফরকালে বাংলাদেশ প্রতিনিধিদলের ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া প্রতিনিধি দলের রাজস্থানের উদয়পুর ও কোলকাতা পরিদর্শনে যাওয়ার সফরসূচি রয়েছে।
