২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড

রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 07:18 PM

Updated : 11 Oct 2022, 08:32 PM

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বনানী ১০ নম্বর সড়কের ‘তারকা রেস্তোরাঁয়’ আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সন্ধ্যা ৭টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।