২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গৃহবধূ খুন

রাজধানীর শাহ আলী থানা এলাকায় এক গৃহবধূকে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 12:34 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

সোমবার রাত ১টার দিকে মিরপুর ১ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের একটি টিনশেড বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ভাষ্য।

সানজিদা আক্তার নামের ২৫ বছর বয়সী ওই তরুণীকে মঙ্গলবার সকাল ৬টার দিকে প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার পেট ও বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

শাহআলী থানার ওসি মে. সালাউদ্দিন বলেন, সানজিদার স্বামীর নাম সালামিন। তিনি মিরপুরে ফলের ব্যবসা করেন। ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। 

প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি বলেন, “পারিবারিক কলহের জের ধরে সালামিন তার স্ত্রীকে ছুরি মারে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তাকে খোঁজা হচ্ছে।”