শাহজালালে দেড় কেজি সোনাসহ যাত্রী আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে পুলিশ।
আটক রিপন রেজার (৪১) বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়।
কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার সকালে ঢাকায় নামার পর তাকে আটক করা হয় বলে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি তানজিনা আকতার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করছিল রিপন। দুই নম্বর ক্যানোপি পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে আমর্ড পুলিশ।
“এসময় ব্যাগ বহনকারী ট্রলির নিচে স্কচ টেপ-মোড়া দেড় কেজি ওজনের ছয়টি সোনার বার পাওয়া যায়।”
জব্দ করা এসব সোনার বাজার দর আনুমানিক ৭৫ লাখ টাকা বলে জানান এপিবিএন কর্মকর্তা তানজিনা।
