রাষ্ট্রপতির খালার মৃত্যু
খালা আকিলা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোক বাণীতে রাষ্ট্রপতি মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
৮০ বছর বয়সী আকিলা খাতুন রোববার সকালে বার্ধক্যজনিত রোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুরে নিজ বাড়িতে মারা যান।
তিনি ছয় মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।
