২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মদন শাহুর মৃত্যু

প্রবীণ সাংবাদিক মদন শাহু মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 08:42 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

প্রায় ২৬ বছর ডেইলি অবজারভারে কাজ করার পর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসাবে দি ডেইলি স্টারে প্রায় ২২ বছর কাজ করে অবসর নিয়েছিলেন এই সাংবাদিক।

মদন শাহু বয়স হয়েছিল  ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রোববার দুপুরে এই সাংবাদিক মারা যান বলে তার ছেলে অংশুমান শাহু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

অংশুমান বলেন, “বাবা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। ঠাণ্ডা জ্বরের কারণে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। ডাক্তারের পরামর্শে বুধবার তাকে সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।”

অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে মদন শাহুকে বারডেম হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  সেদিন রাতেই তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়।

“লাইফ সাপোর্টে থাকাবস্থায় আজ (রোববার) দুপুর ২টায় তার মৃত্যু হয়,” বলেন অংশুমান।

রোববার রাতেই ঢাকার পোস্তগোলা শ্মশানে মদন শাহুর শেষকৃত্য হয়।