২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারের বাসের ধাক্কায় জুতা কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

নিহতের নাম দ্বীন ইসলাম (২৫)।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) সেখ নাসির উদ্দিন বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে গাবতলী থেকে সাত নম্বর পরিবহনের এক বাস সদরঘাটের দিকে যাচ্ছিল।

সিদ্দিকবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসটি দ্বীন ইসলামকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দ্বীন ইসলামের গ্রামের বাড়ি নরসিংদী; তিনি সুরিটোলায় একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন।

দুর্ঘটনার পর বাসটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানান ওসি নাসির।