২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে সাড়ে চার কেজি গাঁজা জব্দ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ব্যাগ থেকে সাড়ে চার কেজি গাঁজা জব্দ করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 04:29 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগের সামনে একটি ট্রলিতে থাকা ব্যাগগুলো খুলে গাঁজাগুলো পাওয়া যায় বলে শুল্ক বিভাগের সহকারী কমিশনার সাইদ আহমেদ জানান।

“ব্যাগে লাগানো ট্যাগ থেকে দেখা গেছে, গত ১৩ এপ্রিল বিজি-০১৬ ফ্লাইটে এসব মাদক লন্ডন থেকে এসেছে।”

কারা মাদকগুলো এনেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন।