২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিউলিপের মেয়ের জন্য দোয়া চেয়ে এতিমখানায় মিষ্টি-কেক

বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের মেয়ে আজেলিয়ার জন্ম উপলক্ষে এতিম শিশুদের জন্য খাদ্য ও পোশাক পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 10:08 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় আনজুমানে মুফিদুল ইসলাম বালিকা হোম এতিমখানা এবং আজিমপুরে ছোট্ট সোনামনি নিবাসে দুস্থ ও অনাথ শিশুদের জন্য উপহার হিসেবে কেক ও মিষ্টি পাঠান।”

মঙ্গলবার বিকালে মিষ্টি-কেক পাঠানোর পাশাপাশি অনাথ শিশুদের জন্য নতুন পোশাকও পাঠিয়েছেন শেখ হাসিনা। তা পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা্হ।

টিউলিপের নবজাতকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বলে জানান শাকিল।

শনিবার এক টুইটে নিজের প্রথম সন্তানের জন্মের খবর জানান বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ। সোমবার টিউলিপের স্বামী ক্রিস পার্সি টুইটারে তার মেয়ের প্রথম ছবি শেয়ার দেন।

নিজের নামের মতোই ফুলের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখবেন বলে আগেই জানিয়েছিলেন টিউলিপ। এ কারণেই মেয়ের নাম রেখেছেন আজেলিয়া জয় পার্সি।

৩৪ বছর বয়সী টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির প্রতিনিধিত্ব করছেন।

পুরনো খবর:

টিউলিপ তনয়ার প্রথম ছবি টুইটারে