২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকার কাছে বাসের ধাক্কায় এক ভ্যানচালকসহ দুইজন মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 06:43 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উত্তরা মডেল থানার এসআই মো. জাকির হোসেন।

নিহতরা হলেন ভ্যানচালক মো. মিজান (৩০) ও আরোহী কবির হোসেন সরকার (৩৫)।

এসআই জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিতাস পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে মিজান ও কবির আহত হন। পথচারীরা তাদেরকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান।

সেখানে বেলা সাড়ে ১১টার দিকে কবির মারা যান। মিজানকে পঙ্গু হাসপাতাল থেকে তুরাগ থানার ইস্ট-ওয়েস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকাল ৫টার দিকে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা জাকির বলেন, উত্তরার ১০ নম্বর সেক্টরের মুদি দোকানী কবির ভ্যানে উত্তর দিকে যাচ্ছিলেন। এসময় টঙ্গী থেকে আসা তিতাস পরিবহনের বাসটির ধাক্কায় তারা আহত হন।

দুর্ঘটনার পর বাসযাত্রীরা চালক আব্দুস সালামকে (৩২) মারধর করেন জানিয়ে তিনি বলেন, সালামওু হাসপাতালে ভর্তি আছেন। কবিরের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে; মিজানের মৃতদেহও সেখানে পাঠানো হবে।