২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

তার নাম জোবায়ের হোসেন (২৫)।

ঢাকা রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুড়িল বিশ্বারোড এলাকায় রেললাইন পার হওয়ার সময ট্রেনের ধাক্কায় আহত হন জোবায়ের।

তাকে প্রথম পথচারীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই রফিকুল জানান, নিহতের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।