শাহজালালে চোরাচালানি সন্দেহে আটক ১
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালানে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
আটক মো. সোহেল কিশোরগঞ্জের অষ্ট্রগ্রাম উপজেলার বাহাদুরপুর গ্রামের রওশন ভূইয়ার ছেলে।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বিমানবন্দরের এয়ারফ্রেইড কুরিয়ার গেইট থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে একটি প্লাস্টিকে মোড়ানো পাউডার সদৃশ প্রায় আধা কেজি পরিমাণ উপাদান জব্দ করা হয়।
এসব উপাদান পরীক্ষার জন্য র্যাবের পরীক্ষাগারের পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, উপাদানগুলো কী সেই পরীক্ষার ফল রোববার জানা যাবে।
বিমানবন্দরের সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় এমন এলাকায় সন্দেহজনক মালামালসহ প্রবেশের কারণে আটক সোহেলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মঈনুল খান।
