২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় ডাস্টবিনে নবজাতকের লাশ

ঢাকার উত্তর বাড্ডা এলাকার একটি ডাস্টবিন থেকে এক নবজাতক মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 03:29 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

বাড্ডা থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণির পাশের একটি খানকাশরীফ সংলগ্ন ডাস্টবিন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ডাস্টবিনে নবজাতককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয় বলে জানান তিনি।

“ভোরের দিকে শিশুটির জন্ম হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” বলেন এসআই জয়ন্ত।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।