২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় তরুণী ও বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর রামপুরার রিয়াজবাগে এক তরুণী ও বনশ্রীতে এক বৃদ্ধ অস্বাভাবিকভাবে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 06:50 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

তারা হলেন, কুলসুম আক্তার (১৮) ও বজলু শিকদার (৬০)।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. জুলহাস উদ্দীন বলেন, বৃহস্পতিবার বিকালে কুলসুমকে তার বাবা আমিরুল ইসলাম ও বজলুকে বাপ্পী নামে এক যুবক হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমিরুল ও বাপ্পীর বরাত দিয়ে তিনি বলেন, কুলসুম রিয়াজবাগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বজলু একটি বাড়ির নিরাপত্তা প্রহরী। বাসার সামনে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়।

কুলসুমের বড়বোন সুমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিয়াজবাগে আমাদের বাসার কাছেই দেশ এমব্রয়ডারি নামে একটি প্রতিষ্ঠানে দুই বছর ধরে কাজ করে কুলসুম। সকালে সে ওই প্রতিষ্ঠানে যায়; দুপুরে খেতে আসেনি।

“টিনশেডের ওই প্রতিষ্ঠানের অন্য মেয়েরা দুপুরের খাবার শেষে এসে দেখে, কুসুমের কক্ষটি ভেতর থেকে আটকানো। তখন আমাদের ডাকলে আমরা গিয়ে দরজার ভেঙে দেখি, হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে কুলসুম।”

দুই বোন এক ভাইয়ের মধ্যে কুলসুম ছোট ছিল। তার বাবা আমিরুল রিকশাচালক; তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে।

পুলিশ কর্মকর্তা জুলহাস বলেন, “বজলু অসুস্থ হয়ে মারা গেছেন বলে বাহক বাপ্পী জানালেও তার হাতে পোড়া দাগ রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিদ্যুৎস্পর্শে বজলু মারা গেছেন।

তিনি জানান, পুলিশ দুই ঘটনারই তদন্ত শুরু করেছে। তাদের মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে।