২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমিতে তিনদিনের শিশু উৎসব

বাংলা একাডেমিতে ৩১ মার্চ থেকে তিনদিনের ‘শিশু উৎসব’ করবে ‘হুইজ কিড ইভেন্ট ম্যানেজমেন্ট’ নামের একটি প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 03:24 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

উৎসবে শিশুদের জন্য মিনি পার্ক, রাইড, সার্কাস, ম্যাজিক শো, কুইজ কনটেস্ট, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে হুইজ কিডসের বিজনেস ডেভেলপমেন্টের ব্যবস্থাপক আখতারুল আলম জানান, বেঙ্গল ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন ‘জল পড়ে পাতা নড়ে’র সহযোগিতায় উৎসবে শিশুরা বিনা পয়সায় ঢুকতে পারবে।

“তবে অভিভাবকদের ঢুকতে পয়সা লাগবে। আর সেই পয়সা পথশিশুদের কল্যাণে খরচ করা হবে।”

বাংলাদশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ‘জল পড়ে পাতা নড়ে’র জ্যেষ্ঠ কার্যনির্বাহী সদস্য রেজওয়ানুল কামাল।