২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কৃষি সচিব মঈনউদ্দিন

গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 06:03 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

কৃষি সচিবের দায়িত্ব চালিয়ে আসা আনোয়ার ফারুক গত ১ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

মঈনউদ্দিন আব্দুল্লাহকে কৃষি সচিবের দায়িত্ব দেওয়া হলেও রোববার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সচিব দেওয়া হয়নি।

১৯৮৩ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া মঈনউদ্দিন আব্দুল্লাহর বাড়ি কুমিল্লায়।

এর আগে তিনি শিল্প সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করেন।