ভারতকে বন্ধুত্বের পরামর্শ ‘আগরতলা ডকট্রিনে’
ভারতের তিন শহরের পর ঢাকায় মোড়ক উন্মোচন হলো সাংবাদিক ও লেখক সুবীর ভৌমিকের সর্বশেষ বই ‘আগরতলা ডকট্রিন’এর, যাতে প্রতিবেশীদের সঙ্গে শক্তির প্রতিযোগিতার বদলে বন্ধুত্বের হাত বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন।
এর আগে রিজভী বলেন, “সুবীর সত্যিই বাংলাদেশের ভাল বন্ধু। সম্ভবত তিনি আমাদের সেরা মুখপাত্রদের একজন, যে বিভিন্ন ফোরামে সব সময় বাংলাদেশের পক্ষে কথা বলে থাকেন।”
গওহর রিজভী
বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ঐতিহাসিক সম্পর্কের ওপর আলোকপাত করে প্রতিবেশীদের নিয়ে ভারতের জাতীয় নীতি কেমন হওয়া উচিত সে সম্পর্কে ‘আগরতলা ডকট্রিন’ এ আলোচনা করেছেন তিনি।
এ বিষয়ে সুবীর ভৌমিক বলেন, “এ ধরনের ডকট্রিন এর আগেও হয়েছে। কাগজে মাঝে মাঝে লেখা হচ্ছে, ডোভাল ডকট্রিন, টিট ফর ট্যাট। এটা ডোভালের একটা স্টেটমেন্টের ওপর যে, ডোন্ট ফিঙ্গার ইন্ডিয়া। ইফ ইউ হিট বোম্বে, আই ক্যান হিট বেলুচিস্তান।
“আমি যেটা বলার চেষ্টা করেছি, ত্রিপুরার নেতারা প্রতিবেশীদের সঙ্গে কী ধরনের সম্পর্ক রেখেছে, কী ধরনের কাজকর্ম তারা করেছে এবং যেটাতে প্রোঅ্যাক্টিভ রোল তারা নিয়েছে। তার ভিত্তিতে এই ডকট্রিন ডেভেলপ করা হয়েছে।”
সুবীর ভৌমিক
“এগুলো করে ঝামেলা তৈরি হয়েছে। নেপাল এর ভালো দৃষ্টান্ত। কাল মোদী যাচ্ছে, বলছে, মোদী কি জয় হোক। আজকে গিয়ে ইন্ডিয়ান বলে মার খাওয়ার উপক্রম। কারণ ইন্ডিয়া ব্লকেড করেছে, ওখানে ৫০০-৬০০ টাকা লিটার হয়েছে পেট্রোলের।
“আগরতলা ডকট্রিন পুরোটাই ডিপ্লোমেসি। ডিপ্লোমেসিটা কী? গুড ডিপ্লোমেসি ইজ অ্যাবাউট টার্নিং এনিবডি ইনটু ফ্রেন্ডস। নট ফ্রেন্ডস ইনটু এনিমিজ। আগরতলা ডকট্রিন ইজ অ্যাবাউট দ্যাট। অ্যান্ড টাফ অ্যাকশন এগেইনস্ট সামবডিজ হু হোস্টাইল।”
তবে প্রয়োজন হলে, যেখানে শক্তি প্রয়োগ আবশ্যক সেখানে সামরিক শক্তি প্রয়োগের বিষয় এসেছে বলে জানান সুবীর।
“এটা বেসিক্যালি হচ্ছে- ভাই, ভেজাল করলে তোরে বুইঝা নিমু। তুই ভালা আমিও ভালা। দিস ইজ এসেন্স অব আগরতলা ডকট্রিন।”
আমিরুল ইসলাম চৌধুরী
“সামরিক শক্তি ও অর্থনৈতিক প্রভাব দিয়ে ক্ষুদ্র প্রতিবেশীদের সঙ্গে কাজ করা যায় না। সামরিক অ্যাডভেঞ্চারের চেয়ে কূটনীতিই বেশি কাজ করে। কারণ পৃথিবী আর ১৯৬৫ বা ১৯৭১’র মতো যুদ্ধ করতে দেবে না।”
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির বলেন, “এই অঞ্চলে পাকিস্তানের সঙ্গে আমাদের অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসিতে যেতে হবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন করে ভাবতে হবে। সেখানে আমার মনে হয়েছে, সুবীরের আগরতলা ডকট্রিন আমাদের জন্যও প্রযোজ্য। ভারতের ক্ষেত্রে তো বটে। আমি জানি না, ভারতের পররাষ্ট্র নীতিতে এটা কতটা প্রভাব বিস্তার করতে পারবে।
“এই নীতিটা অনুসরণ করতে পারলে আমরা নিজেরাই লাভবান হব- আমার স্বার্থ, আমার প্রতিবেশীর স্বার্থ দেখতে হবে।”
শাহরিয়ার কবির
তিনি বলেন, “দরকার হলে আমাদের কূটনৈতিক মিশনের সম্পর্ককে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে। ঢাকায় তাদের যে দূতাবাস রয়েছে, সেটা আইএসআই’র সদরদপ্তর হিসাবে কাজ করছে- জঙ্গিদের মদদ দিচ্ছে, ভারতের জাল টাকা এখানে আসছে, এরপর এখান থেকে চলে যাচ্ছে।
“আমাদের পুলিশ এগুলা ধরেছে। তারা এগুলো করে যাবে, আমরা চুপ করে থাকব। এটা হতে পারে না। সম্পর্কগুলো পুনর্বিবেচনা করার সুযোগ এসেছে।”
হারুণ হাবিব
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু
“শত বছর পূর্বে ত্রিপুরার একাধিক মহারাজার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল। যখন পুরো বাংলায় ফারসি দাপ্তরিক ভাষা, তখন ত্রিপুরার দাপ্তরিক ভাষা ছিল বাংলা।
“শান্তিনিকেতনে বড় একটা অবদান ত্রিপুরার মহারাজাদের। মুক্তিযুদ্ধে চলাকালে ত্রিপুরার জনসংখ্যা ছিল ১৪ লাখ। রাতারাতি তারা ১৫ লাখ বাঙালিকে আশ্রয় দিয়ে ফেলে।”
তিনি বলেন, “ত্রিপুরা এখনও একটা গেটওয়ে। পূর্বে প্রবেশের গেটওয়ে। বাংলাদেশকে এই সুযোগ গ্রহণ করা উচিত।”
একাত্তরের গেরিলা যোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “কেরানিগঞ্জে গণহত্যার পর আমরা ১৫ মার্চ আগরতলা চলে যাই। আমাকে কেউ বলে নাই আগরতলা যেতে, আমি গিয়েছি। কারণ আমি জানতাম, বঙ্গবন্ধু আগরতলা গিয়েছেন। সেখানে আমাদের বন্ধু আছে।
“একাত্তরে ত্রিপুরার মানুষ আমাদের যে সমর্থন দিয়েছে, সেটা বাংলাদেশে পাওয়া যায়, তবে বাংলাদেশের বাইরে পাওয়া যায় বলে আমার জানা নেই। আগরতলার সঙ্গে ঢাকার যে সম্পর্ক গড়ে উঠেছে, সম্ভবত সেটা কলকাতার সঙ্গে হয়নি।”
ফারুক সোবহান
সুগত ঘোষ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অফ ইংলিশ সার্ভিস অ্যান্ড ব্রডকাস্ট ট্রেইনিং অ্যাডাম ডৌলার সঞ্চালনায় প্রকাশনা সংস্থাটির দক্ষিণ এশিয়া প্রধান সুগত ঘোষ, বাংলাদেশ এন্টারপ্রাইজেস ইনস্টিটিউটের সভাপতি ও সিইও ফারুক সোবহান, বিপিএলের নির্বাহী পরিচালক অনিন্দ্য রহমান মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এডিটোরিয়াল পলিসি কো-অর্ডিনেটর গাজী নাসিরুদ্দিন আহমেদ খোকনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাংবাদিক সুবীর ভৌমিকের পূর্ব পুরুষের বাস ছিল বাংলাদেশের কুমিল্লায়। এর পর ভারতের শিলং, গুয়াহাটি, মুম্বাই ও ব্যাঙ্গালুরুতে তার এই বইয়ের মোড়ক উন্মোচনের কথা রয়েছে।
