২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্য বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

রাজধানীর মধ্য বাড্ডায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 05:24 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

তারা হলেন- মনির হোসেন (৪৫) ও বাদশা (৩২)।

বাড্ডা থানার ওসি আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে জামতলা স্বাধীনতা সরণির একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জেনেছেন, জানালার জন্য তৈরি করা গ্রিল নিয়ে পঞ্চম তলায় ওঠার সময় সেটি রাস্তায় থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

এতে মনির, বাদশা, মজিব ও রাজু নামে চার শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে অন্যান্যরা তাদের উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির ও বাদশাকে মৃত বলে ঘোষণা করেন।

মো. সেলিম নামে এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত মনির নির্মাণ শ্রমিক ছিলেন। আর বাদশা ওই এলাকার বৈশাখী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কর্মচারী।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অপর দুই জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।