২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ চালু 

প্রয়াত সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের নামে একটি স্বর্ণপদক চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 02:02 AM

Updated : 20 Aug 2022, 11:57 AM

প্রতিবছর দেশের একজন বরেণ্য শিল্পীকে এই পদক দেওয়া হবে। পদকের জন্য শিল্পী নির্বাচনের দায়িত্বে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে স্বর্ণপদকের জন্য চেক হস্তান্তর করেন প্রয়াত শিল্পী ফিরোজার ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম দৌলা।

৬০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করা হয়। এসিআই ফাউন্ডেশন এই অর্থ দিয়েছে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ ছাড়াও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা এবং ফিরোজা বেগমের দুই ছেলে শিল্পী শাফিন আহমেদ ও হামীন আহমেদ উপস্থিত ছিলেন।

উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “তিনি (ফিরোজা বেগম) শুধু উঁচু মাপের শিল্পীই ছিলেন না, ছিলেন উঁচু মাপের মানুষ। আমরা সুন্দরভাবে ট্রাস্ট পরিচালনা করব।

“এই উদ্যোগের ফলে দেশের সংগীত জগৎ আরও সমৃদ্ধ হবে।”