২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে কর্মসূচি

বিশ্বজুড়ে নারীর প্রতি বৈষম্য-সহিংসতা বন্ধের দাবিতে ঢাকায় কর্মসূচি পালন করেছে উদ্যমে উত্তরণে শতকোটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2016, 02:59 AM

Updated : 11 Oct 2022, 07:45 PM

নারীর প্রতি সহিংসতা রোধে বিশ্বব্যাপী ‘ওয়ান বিলিয়ন রাইজিং ফর জাস্টিস’র প্রচারাভিযানকে বাংলাদেশে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ নাম দেওয়া হয়েছে।

তাদের আয়োজনে শনিবার বিকালে রবীন্দ্র সরোবরে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এর আগে সকালে রাজধানীর ছায়ানট মিলনায়তনে নারীর প্রতি সহিংসতার বন্ধে করণীয় নিয়ে একটি আলোচনা সভা হয়।

উদ্যমে উত্তরণে শতকোটি-এর মুখপাত্র খুশী কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১২ সালে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় বিশ্বের প্রতিটি নারী তাদের জীবনের কোনো না কোনো সময়ে নির্যাতনের শিকার হয়।

“এই তথ্য ইভ এন্সলারকে (মঞ্চের প্রতিষ্ঠাতা) ভীষণভাবে নাড়া দিয়েছিল। এরপর সে বিভিন্ন দেশের নারীবাদী সংগঠনগুলোকে মেইল পাঠায় যে, এ বিষয়ে কিছু করা যায় কি না। সেই থেকে ২০১৩ সালে ওয়ান বিলিয়ন রাইজিং গঠিত হয়।”

যুক্তরাষ্ট্রের নাগরিক ইভ এন্সলার একাধারে নাট্যকার, অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।

বাংলাদেশে এসে কেমন লাগছে এ প্রশ্নের জবাবে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই নিয়ে বাংলাদেশে আমার দ্বিতীয়বার আসা হল। প্রথমবার এসেছিলাম ২০১৩ সালে। তোমরা খুব প্রাণবন্ত। এটা আমার ভালো লাগে।

“আজকের দর্শকদের মধ্যে অনেক পুরুষও ছিল। তারা এই আন্দোলনকে সমর্থন করছে। এটাও আমার ভালো লেগেছে।”

রবীন্দ্র সরোবরে বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, চলে সন্ধা সাড়ে ৭টা পর্যন্ত। আমন্ত্রিত শিল্পীরা কবিতা আবৃত্তি, নৃত্যু ও গান পরিবেশন করেন। প্রথম দিকে দর্শক সারিতে মানুষের সংখ্যা কম থাকলেও অল্প সময়ের মধ্যেই তা বাড়তে শুরু করে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ওয়ান বিলিয়ন রাইজিং-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রিটিশ সঙ্গীত শিল্পী মনিক উইলসন ও, যিনি প্রথমবার বাংলাদেশে এসেছেন।