২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরার দুই হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর উত্তরা এলাকায় র‍্যাবের সহায়তায় পরিচালিত অভিযানে দুটি হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 08:16 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

বুধবার পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ নেতৃত্ব দেন বলে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. আবুল কালাম ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন বলেও এতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা এলাকার উত্তরা জেনারেল হাসপাতাল অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টার এবং হাইকেয়ার জেনারেল হাসপাতাল লিমিটেডে এ অভিযান চালায়।

উত্তরা জেনারেল হাসপাতাল মেয়াদদোত্তীর্ণ ওষুধ দিয়ে অপারেশন থিয়েটার পরিচালনা করায় তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।

আর হাইকেয়ার জেনারেল হাসপাতালে অবৈধভাবে প্যাথলজি রিপোর্ট তৈরি করে চিকিৎসা করা, রোগীর আসন অনুযায়ী চিকিৎসক-নার্স না থাকা এবং বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া হাসপাতাল পরিচালনা করতে দেখেছে ভ্রাম্যমাণ আদালত।

এসব অভিযোগে হাইকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে চার লাখ টাকা জরিমানা করা হয়।